জাতীয়

বাংলাদেশ-বুলগেরিয়া সহযোগিতা বাড়াতে ৪ চুক্তি

গুপ্তহত্যায় জড়িতদের বিচার হবে-প্রবাসীদের আশ্বাস

সমঝোতা স্মারক
সমঝোতা স্মারক

বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করতে ৩টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই করেছে দুই দেশ।

শুক্রবার দুপুরে সোফিয়ায় বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বরিসোভের কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সমঝোতা ও চুক্তি সই হয়। এসময় উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী।

স্বাক্ষরিত ৩টি সমঝোতা স্মারকের মধ্যে বাংলাদেশ-বুলগেরিয়ার সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক—এটি সই করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বুলগেরিয়ার অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী দানিয়েলা ভেজিয়েভা।

বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বুলগেরিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতামূলক সমঝোতার স্মারক—এটি সই করেন বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী ও বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ভ্যালেন্টিন পোরিয়াজভ।

বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও বুলগেরিয়ার স্মল অ্যান্ড মেডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন এজেন্সির মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহযোগিতা বিষয়ক স্মারক—এটি সই করেন বাংলাদেশের পক্ষে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক মারিয়াতা জাহারিয়েবা ।

এছাড়াও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বুলগেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়—এটি সই করেন বাংলাদেশের এফবিসিসিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম ও বুলগেরিয়ার পক্ষে বিসিসিআই মহাসচিব ভাসিল তোদোরভ।

এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল মেরিনিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বুলগেরিয়া প্রবাসীদের একটি প্রতিনিধি দল।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে গুপ্তহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি।

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে বুলগেরিয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রতিক গুপ্ত হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার অঙ্গীকারাবদ্ধ। এ ধরণের জঘন্য হত্যকাণ্ডে জড়িতদের এরিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরো বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার চূড়ান্ত পর্যায়ে তখন একটি গোষ্ঠী এ ধরণের পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

তার সরকার জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, তার সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিনিয়াগ বান্ধব পরিবেশ তৈরি করেছে। বুলগেরিয়ার ব্যাবসায়ীরা এ সুযোগ কাজে লাগাতে পারেন।

কৃষি, জ্বালানি, আইসিটি, সমুদ্র ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে বুলগেরিয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গ্লোবাল উইমেন লিডারস ফোরাম উপলক্ষে গত বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা।

সফর শেষে শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছনোর কথা রয়েছে শেখ হাসিনার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ