জাতীয়

সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি

শিক্ষকদের মানববন্ধন
শিক্ষকদের মানববন্ধন

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শুধু ক্ষমা চাওয়া নয় বরং অবিলম্বে সেলিম ওসমানকে গ্রেপ্তার ও তার সংসদ সদস্য পদ বাতিল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন। একই দাবিতে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোটসহ কয়েকটি সংগঠন।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে শিক্ষক নেতারা এ কথা বলেন।

শিক্ষক নেতারা বলেন, সেলিম ওসমানকে দ্রুত গ্রেপ্তার করা উচিত— নইলে গোটা শিক্ষাব্যবস্থাকে হেয় করা হবে।

নারায়ণগঞ্জের মদনপুরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনা করার প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন।

শ্যামলকান্তিকে শুধু স্বপদে পুর্নবহাল নয় সেইসঙ্গে তার সম্মানও ফিরিয়ে দেয়ার দাবি জানান শিক্ষক নেতারা। অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলেরও দাবি জানান তারা।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতন বন্ধ ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোটসহ বেশ কয়েকটি সংগঠন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ