প্রধানমন্ত্রীর নির্দেশেই নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শিক্ষককে স্বপদে বহাল ও স্কুলকমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে ঢাকা-সোনারগাঁও সড়কে এসি বাস সার্ভিসের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: