জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা
লন্ডন ও বুলগেরিয়ায় চার দিনের সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা এসে পৌঁছান। মুখ্য সচিব আবুল কালাম আসাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন শেখ হাসিনা। গত রোববার বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা। লন্ডনে দুই দিন অবস্থানের পর বুধবার তিনি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছান। ওইদিন গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দেয়ার আগে শেখ হাসিনা বুলগেরিয়ার প্রেসিডেন্ট ডেন্ট রোসেন প্লিভনিলিয়েভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মূল বক্তা হিসেবে সম্মেলনে দেয়া বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী-পুরুষের সমতা আনতে সব বাধা দূর করার অঙ্গীকারের কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার তিনটি সমঝোতা স্মারক ও একটি কাঠামো চুক্তি হয়। সফরে বুলগেরিয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া শুক্রবার সোফিয়ায় ন্যাশনাল হিস্টরি মিউজিয়াম পরিদর্শন করেন শেখ হাসিনা। ওইদিনই বুলগেরিয়ার জাতীয় সংসদের সভাপতি মিজ সেসকা সাচিভা দানগোভস্কার দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ