ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে উপকূলের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোয়ানুর মতো প্রাকৃতিক দূর্যোগকে মোকাবেলা করতে সক্ষম হবে জনগণ।
সরকার উৎখাতে ইজরাঈলের সঙ্গে বিএনপি'র গোপন বৈঠককে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তুলনা করে তিনি বলেন, এ অপরাধে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করা দরকার।
এ সময় দলের সাধারণ সম্পদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও সঠিক পদক্ষেপে ঘূর্ণিঝড় রোয়ানু'র আঘাতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, বিদশ সফর শেষে দেশে ফিরেই দিক নির্দেশনা না দিলে সুষ্ঠুভাবে দূর্যোগ মোকাবেলা করা কঠিন হতো। জোট সরকারের সময় খালেদা জিয়া দূর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেই লক্ষাধিক প্রানহানী ঘটেছিল।