জাতীয়

জঙ্গিদের নতুন করে সক্রিয় করতেই নাশকতার প্রচেষ্টা: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে নিষ্ক্রীয় জঙ্গিদের নতুন করে বিভিন্ন সংগঠনের ব্যানারে সক্রিয় করে দেশে নাশকতা করার প্রচেষ্টা চলছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে জঙ্গিবাদ হুঁশিয়ারি ও করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তবে কোনোভাবেই আর জঙ্গিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আর জঙ্গিবাদ দমনে আইনের দুর্বলতার কথা উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, সংশ্লিষ্ট আইন সংশোধন ও জঙ্গি সংশ্লিষ্টদের বিপথ থেকে ফেরাতে কাউন্সিলিংও করা উচিত।

জঙ্গিবাদ দমনে আইনের দুর্বলতার কথা উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক সংশ্লিষ্ট আইন সংশোধন ও জঙ্গিদের কাউন্সিলিং দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

জঙ্গি মোকাবেলায় সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করেন, সিঙ্গাপুরের অধ্যাপক রোহান গুণারত্না।

বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় নবগঠিত কাউন্টার টেরিজ্যম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট ও সিঙ্গাপুরের আইসিপিভিটিআর যৌথভাবে আয়োজন করেছে জঙ্গিবাদ হুঁশিয়ারি ও করণীয় শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালার। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ কর্মশালায় পুলিশের বিভিন্ন শাখার ৫৬ জন কর্মকর্তার অংশ নিচ্ছেন। পাঁচ কর্মদিবস ধরে আন্তর্জাতিক জঙ্গিবাদ নিয়ে আলোচনা হবার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ