জাতীয়

দুর্যোগ মোকাবেলায় সার্বিকভাবে প্রস্তুত সরকার

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

রোয়ানুর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সার্বিকভাবে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সরকারের পক্ষ থেকে এরইমধ্যে ৫ কোটি টাকা ও ২ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

শনিবার রাজধানীতে দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, উপকূলীয় এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রয়েছে। তৎপর রয়েছে সরকার ও রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় মনিটরিং সেল। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

দুর্যোগপূর্ণ এলাকায় সার্বক্ষণিক যোগাযোগ রাখা, সেখানকার হালনাগাদ জানা ও সরকারের প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়ার কাজ চলছে পুরোদমে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেয়া হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

এদিকে, দুর্যোগপূর্ণ এলাকার জন্য ৫ কোটি টাকা ও ২ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে উল্লেখ করে, পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানান।

তৎপর রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টও। সতর্ক সংকেত অনুযায়ী আশ্রয়কেন্দ্র ও এর বাইরে নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করছেন তারা। রাজধানীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বিষয়টি দেখভাল করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ