জাতীয়

৩৭টির হত্যাকাণ্ডের ২৫টির সঙ্গে জড়িত জেএমবি: আমু

আমু
আমু

চাঞ্চল্যকর ৩৭ হত্যাকাণ্ডের সঙ্গে আইএস’র কোনো সম্পৃক্ততা পায়নি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী—এর মধ্যে ২৫টি হত্যাকাণ্ড ঘটিয়েছে জেএমবি আর ৮টি আনসার উল্লাহ বাংলা টিম বলে জানিয়েছেন মন্ত্রীসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমু বলেন, বিভিন্ন সময়ে সংঘটিত ৩৭ মামলার মধ্যে ৪টির চার্জশিট দেয়া হয়েছে, ৩১টি অপেক্ষায় রয়েছে আর ২টি বিচারাধীন রয়েছে। এগুলোর সঙ্গে আইএস'র কোনও সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে জঙ্গী তৎপরতার যেসব সংবাদ গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, সে বিষয়েও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানান তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে নারায়ণগঞ্জের শিক্ষকের কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি তদন্তে।

তনু হত্যা ঘটনায় ৩ জন জড়িত থাকার আলামত মিলেছে—উল্লেখ করে এ ঘটনার প্রথম দফার তদন্ত প্রতিবেদন ভুল হওয়ায় বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ