জাতীয়

শিক্ষক শ্যামলকে ফেইসবুকে হত্যার হুমকি

 হুমকি
হুমকি

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এবার হত্যার হুমকি দেয়া হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে গিয়ে তাকে হত্যা করা হবে বলে ফেইসবুকে হুমকি দেয়া হয়।

রোববার বিষয়টি জানাজানির পর থেকেই হাসপাতালে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানা যায়।

হুমকির বিষয়টি তাৎক্ষনিকভাবে গুরুত্ব দিয়ে হুমকিদাতাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ সরদার।

এদিকে, সকালে হাসপাতালে এই শিক্ষককে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শিক্ষক লাঞ্চনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। লজ্জা থাকলে সেলিম ওসমান সংসদ অধিবেশনে যোগ দেবেন না।

হত্যার হুঁমকির প্রেক্ষিতে শিক্ষকের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, শিক্ষক নির্যাতনের অভিযোগে সেলিম ওসমানের সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য লে.জে মাহবুব।

কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে। এর মধ্যেই ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামে এক ফেইসবুক পাতায় তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রয়োজনে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ওয়ার্ডে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ