জাতীয়

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান ইইউ’র

ইইউ
ইইউ

সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা।

রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনের প্রধানেরা। ইইউ'র ঢাকা অফিসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এ সময় তারা ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকারকর্মী, বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়ে আলোকপাত করেন।

তারা বলেন, এ ধরনের আক্রমণ মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাসের ওপর হুমকিস্বরূপ। এসব ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোরও প্রস্তাব দিয়েছেন ইইউ প্রতিনিধিরা।

এদিকে, সরকার এসব বিষয়ে ব্যবস্থা নিয়েছে বলে তাদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। সামগ্রিক নিরাপত্তার বিষয়ে তাদের আশ্বস্তও করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ