দেশের ১ হাজার প্রতিবন্ধীকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে শুরু হয়েছে ২ দিনব্যাপী চাকরি মেলা। সোমবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
চাকরি মেলায় থাকছে ব্যাংক, বীমা ও বাণিজ্যিকসহ ৩০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানায় সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সরকারি-বেসরকারি ৩০টি প্রতিষ্ঠানের অংগ্রহণে চাকরি মেলায় থাকছে অষ্টম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বেকার প্রতিবন্ধীদের চাকরির সুযোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষিত প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: