জাতীয়

নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্যামল কান্তি

শ্যামল কান্তি ভক্ত
শ্যামল কান্তি ভক্ত

চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে স্কুলে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। এদিকে, হাইকোর্টের নির্দেশনা নারায়ণগঞ্জ পুলিশের কাছে পৌঁছেছে— আগামীকাল (মঙ্গলবার) রুলের জবাব দেয়ার শেষ দিন।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে সাংবাদিকদের শ্যামল কান্তি ভক্ত বলেন, এখনো মানসিকভাবে বেশ বিপর্যস্ত তবে সুস্থ হয়ে ২৮ মে গ্রীষ্মকালীন ছুটি শেষ হলে স্কুল খুললে কাজে যোগ দেবেন। তবে এখনো মারধরের ব্যথা রয়েছে শরীরে।

তবে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন হুমকিমূলক লেখা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

চিকিৎসাধীন অবস্থায় পুলিশি পাহারা থাকলেও এখান থেকে ফিরে গেলে কী অবস্থা হবে সে বিষয়ে শঙ্কিত— এ কথা উল্লেখ করে স্কুলের প্রধান শিক্ষক আরো বলেন, তাকে লাঞ্ছিত করতে যা যা হয়েছে সবই পরিকল্পিত ঘটনা।

এদিকে, শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে বুধবার রুল জারি করে হাইকোর্ট। রুলে সেলিম ওসমানসহ দায়িদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা ৩ দিন কার্যদিবেসের মধ্যে জানাতে নির্দেশ রয়েছে।

মঙ্গলবার এ রুলের জাবাব দেয়ার শেষ দিন আর রুলের কাগজ হাতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ পুলিশে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ