সকল প্রকার পণ্যের উপর ১৫% ভ্যাট আরোপের বিষয়ে সরকারের প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সভাপতি গোলাম রহমান।
এতে দ্রব্যমূল্যের ওপর বিরুপ প্রভাব ও মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে বলেও মনে করে সংগঠনটি।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম রহমান অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে এবারো রমজানে নিত্যপণ্যের বাজারমূল্য অস্থিতিশীল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, গুটিকয়েক ব্যবসায়ী দেশের ভোগ্যপণ্য আমদানি ও উৎপাদন নিয়ন্ত্রণ করার কারণেই বাজার স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে না।
ব্যবসায়ীদের অতিলাভের প্রবণতা রোধে বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: