জাতীয়

সংখ্যালঘুদের ২ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

 পরিষদ
পরিষদ

ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিদ্যমান বৈষম্যসমূহের অবসান ঘটিয়ে আগামী বাজেটে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য কমপক্ষে ২ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ কথা বলেন।

হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসমূহকে ফাউন্ডেশনে রূপান্তিরত করে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

রানা দাশগুপ্ত গত ৪০ বছরের ধারাবাহিকতা টেনে বিগত দুই অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, গত দুই বছরে বাজেটে ইসলামি ফাউন্ডেশনের জন্য ৪৮৮ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অথচ হিন্দু কল্যাণ ট্রাস্টের জন্য ২ কোটি ১৬ লাখ টাকা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের জন্য ২ কোটি টাকা আর খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ মাত্র ২৫ লাখ টাকা।

সংগঠনের নেতারা বাজেটে আনুপাতিক হারে বরাদ্দের দাবি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ