পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মন্ত্রী বলেন, কলকাতার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী ওই সময় জাপান সফরে থাকবেন। তাই প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে শিল্পমন্ত্রী ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
শুক্রবার মমতা ব্যানাজির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘জি-৭ আউটরিচ’ প্রোগ্রামে অংশ নেবেন। জাপানের ইসে সীমায় ২৬ থেকে ২৯ মে পর্যন্ত এ বৈঠক চলবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: