জাতীয়

মমতাকে প্রধানমন্ত্রীর ২০ কেজি ইলিশ উপহার

মমতা, প্রধানমন্ত্রী
মমতা, প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৭ মে)তার শপথগ্রহণ অনুষ্ঠান।

জাঁকজমক এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে জাপান সফরে থাকবেন বলে উপস্থিত থাকতে পারছেন না তিনি। তবে উপহার ঠিকই পাঠিয়েছেন হাসিনা।

বৃহস্পতিবার (২৬ মে) মমতার কাছে উপহারস্বরূপ পৌঁছাচ্ছে পদ্মার ২০ কেজি ইলিশ। প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা পৌঁছে দেবেন এ উপহার।

শুক্রবার রেড রোডে মমতার শপথে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে পাঠাচ্ছেন হাসিনা। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও।

উপ-দূতাবাসের প্রতিনিধিরা তা নিয়ে যাবেন মমতার বাড়িতে। তবে রাতেই নাকি শপথের দিন সকালে, তা চূড়ান্ত হয়নি। একটি সূত্রের মতে, শপথের সকালেই ইলিশ পৌঁছনোর সম্ভাবনা বেশি।

২০১১-এর সেপ্টেম্বরে তিস্তা জল চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংহের সঙ্গে তার বাংলাদেশ সফর বাতিল করেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। ফলে মমতার প্রতি অসন্তুষ্টও হয় বাংলাদেশের একাংশ। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করে ফেলেন মমতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ