জাতীয়

দেশের প্রথম সাইকেল শহর হচ্ছে ময়মনসিংহ

ময়মনসিংহ
ময়মনসিংহ

দেশের প্রথম সাইকেল শহর হচ্ছে ময়মনসিংহ—এখানে পৌরসভা এবং এর আশপাশের দশটি ইউনিয়ন নিয়ে এ শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে নগর উন্নয়ন অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে ময়মনসিংহ কৌশলগত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আগামী ২০৩১ সালের মধ্যেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আশা করছে সরকার বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ময়মনসিংহ হবে যানজট ও দূষণমুক্ত আধুনিক শহর— এরই মধ্যে এ বিষয়ে উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপির অর্থায়নে প্রাথমিক জরিপের কাছ শেষ হয়েছে।

ময়মনসিংহ ও এর আশপাশের ১০টি ইউনিয়নে ৭২ হাজার একর জায়গা নিয়ে আধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইউএনডিপির অর্থায়নে মাঠপর্যায়ে জরিপ করে এরই মধ্যে তারা একটি কৌশগত পরিকল্পনা করেছে নগর উন্নয়ন অধিদপ্তর।

পরিকল্পনা অনুযায়ী শহরের রাস্তার পরিমাণ হবে মোট আয়তনের ১৮ শতাংশ। ৩ থেকে ৬ লেনের রাস্তায় বাইসাইকেলের জন্য থাকবে আলাদা লেন। আবাসিক এবং বাণিজ্যিক এলাকা হবে আলাদা আলাদা স্থানে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভবণ নির্মাণ হবে ১ থেকে চার তলা পর্যন্ত, এবং ১০ তলার উপরে। শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে যুক্ত করা হবে আধুনিক উপকরণ। আশপাশের এলাকাগুলোর সঙ্গে যোগযোগ স্থাপন করতে ব্রহ্মপুত্রের উপর ৩টি ব্রিজ বানানো হবে। সব মিলিয়ে ময়মনসিংহ হতে যাচ্ছে দেশের প্রথম আধুনিক সাইকেল শহর।

তবে এ পরিকলল্পনা বাস্তবায়ন করতে গেলে,প্রায় সাড়ে ৯ হাজার স্থাপনার আংশিক বা পুরোটা ভাঙতে হবে। উন্নয়নের স্বার্থে ময়মনসিংহবাসী তা মেনে নেবেন বলে আশা কর্তৃপক্ষের।

পরিকল্পনা অনুযায়ী এ এলাকায় প্রতিটি শিল্প কারখানাকেও পরিবেশ বান্ধব শিল্পে রূপান্তর করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ