জাতীয়

খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা নেই সরকারের

মো. নাসিম
মো. নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা সরকারের নেই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করে না। সরকারকে অস্থিতিশীল করতে বিএনপি-জামাত জোট দেশে গুপ্তহত্যা চালাচ্ছে।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশনে ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে না।

বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তারের বিষয়টি আদালতের এখতিয়ার বলেও মন্তব্য করেন মো. নাসিম।

১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুদিনের জাতীয় কমিটির সভার সূচনা বক্তব্যে দলের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেন, জঙ্গিবাদে যুদ্ধে পরাজিত হয়ে বিএনপি-জামাত জোট দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে।

আর কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বরেই বিএনপি-জামাত জোট দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ট করছে।

এদিকে, গাজীপুরে বিআরটিসির বাস ডিপো পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো চিন্তা সরকারের নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ