ভবিষ্যতে যেকোনো দুযোর্গ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সরকার— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ভূমিকম্পের ঝুঁকি, বাংলাদেশের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি বিরাজমান এবং সম্প্রতি কয়েক দফা মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষ আতংকিত— উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের আগাম সর্তকর্তা, সচেতনতা, পূর্ব প্রস্তুতি ও কৌশলগত পদক্ষেপগ্রহণ হতে পারে ভূমিকম্প মোকাবেলার সর্বোত্তম পন্থা।
তাই বেশি বেশি মানুষ সচেতন করতে জনসচেতনতামূলক কর্মশালা ও মহড়া করার গুরুত্ব আরোপ করেন আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: