সারাদেশে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
শনিবার বিকেলে ধানমন্ডি কার্যালয়ে ইউপি নির্বাচন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ কথা বলেন।
এ সময় হানিফ অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপি নেতারা ভোটচলাকালে কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা করলে কিছু হতাহতের ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: