শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নেতৃত্বের গুণাবলী অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের এ পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বলেন, শোষণ, দুর্নীতি ও অবিচার প্রতিরোধে দারিদ্র-বৈষম্য ও অজ্ঞানতা দূরীকরণে শিক্ষা কাজ করে। এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের শুরুতে জেলা ও উপজেলা পর্যায়ে দেশের সেরা শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক, সেরা শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রে সফলদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: