জাতীয়

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই টার্গেট কিলিংয়ে বিএনপি-জামাত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যমূলকভাবে বিদেশিসহ বেছে বেছে মানুষ হত্যা করছে বিএনপি-জামাত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

এর আগে সকালে টোকিওতে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দরজা সে দেশের ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশের শিল্প খাতে নতুন সম্ভাবনা এবং বিপুল জনশক্তির কথা তুলে ধরে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, তার সরকার বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। আর আগামী ৪ বছরে বাংলাদেশের শিল্প উৎপাদন খাতে আরো এক কোটি মানুষ যুক্ত হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি।

এরপর বৈঠকে, এফবিসিসিআই ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের মধ্য একটি সমঝোতা স্মারক হয়। যা দেশের বেসরকারি খাতের জন্য প্রথম জাপান স্বীকৃতি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ