বিচারক নিয়োগ নীতিমালা চূড়ান্ত হবে আগামী বছর— এরই মধ্যে এ নিয়ে কাজও শুরু করেছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিষ্ট্রারদের স্বল্পমেয়াদি কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আইনের ৫৪ ও ১৬৭ ধারা নিয়ে উচ্চ আদালতের দেয়া আদেশের কপি পেলে সংশ্লিষ্ট আইন সংশোধনসহ যথাযথ ব্যবস্থা নেয়া।
এছাড়া সাতক্ষীরা ও ভোলার বিচার নিয়ে উচ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী তদন্ত করে দোষী বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন আনিসুল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: