জি-সেভেন আউটরিচ বৈঠক উপলক্ষ্য চারদিনের সফর শেষে রাত ১২টার দিকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময় রাত ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপানের রাষ্ট্রাচার প্রধান কাওরু শিমাজাকি বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান।
এর আগে, টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় শেখ হাসিনা বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যমূলকভাবে বিদেশিসহ বেছে বেছে মানুষ হত্যা করছে বিএনপি-জামাত চক্র।
এরও আগে, জাপানের ব্যবসায়ী নেতাদের তিনি বলেন, বাংলাদেশের দরজা সেদেশের ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত। পাশাপাশি নিশ্চয়তা দেন বিনিয়োগে সর্বোচ্চ নিরাপত্তারও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: