প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানছুয়েন। সোমবার সকালে গণভবনে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযুদ্ধে চীনের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট ছাড়াও দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা করেন তারা।
পরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাত করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। প্রায় ৩০ মিনিট ধরে এ সাক্ষাতে চীন ও বাংলাদেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাত শেষে চীনা প্রতিরক্ষামন্ত্রীর হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। পরে সেখানে দু-দেশের প্রতিনিধিরা ফটোসেশনে অংশ নেন।