বাদপড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে সরকারি গেজেটে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সিপিডি নেতা রুহিন হোসেন প্রিন্স। এ ব্যাপারে প্রয়োজনে সরকারের প্রতি নাগরিক চাপ প্রয়োগের তাগিদ দেন তিনি।
সোমবার সকালে রাজধানীতে এ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রিন্স বলেন, সকল জাতির মানুষের কয়েক শতাব্দির আন্দোলনে বাংলাদেশের জন্ম। আর তাই মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ গড়তে হলে সকল জাতিসত্ত্বার অস্তিত্ব স্বীকার করতে হবে। বিষয়টি শিল্পকলা একাডেমির এখতিয়ারে না রেখে সংসদ সদস্যদের হস্তক্ষেপে এর মীমাংসার প্রস্তাব দেন তিনি।
সভায়, বাদপড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর তালিকা জাতীয় সংসদের স্পীকারের কাছে স্মারকলিপিসহ জমা দেয়ার ঘোষণা দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: