কক্সবাজারের মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যৌথ মালিকানা চুক্তি আইনের খসড়া অনুমাদেন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, আইন অনুসারে যৌথ মালিকানাধীন এ কোম্পানির ৫০% মালিকানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। আর ৫০ শতাংশের মালিকানা থাকবে মালয়েশীয় কনসার্টিয়ামের তেনেগা ন্যাশনাল বারহেদ কোম্পানি ও দেশটির পাওয়ার টেক এনার্জি এসিজেএন বিএইচডির।
মালয়েশীয় সরকার এরইমধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে। এবার বাংলাদেশের মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। চূড়ান্ত অনুমোদনের পর উভয়ের মধ্যে এ চুক্তি সম্পাদিত হবে বলেও জানান সচিব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: