বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ দিন আজ। মঙ্গলবার সকাল থেকে ফোন কম্পানিগুলোর কাস্টমার কেয়ারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিন্ধন সেরে নিচ্ছেন সিম ব্যবহারকারীরা।
আজকরে পর অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
আজ মধ্যরাত জিরো আওয়ার থেকে নিস্ক্রিয় হয়ে যাবে সকল অনিবন্ধিত সিম। তবে মধ্যরাত থেকে পরবর্তী ৪৫০ দিন নিস্ক্রিয় সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে সক্রিয় করা যাবে।
আগামী তিন মাসের মধ্যে যদি কোনো গ্রাহক সিম নিবন্ধন না করেন সেক্ষেত্রে তার সিমটি সরকারের প্রযোজ্য ট্যাক্স পরিশোধ করতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: