জাতীয়

একনেকে পল্লী বিদ্যুতায়নসহ ৬ প্রকল্প অনুমোদন

একনেক সভা
একনেক সভা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ১৫৪ কোটি ৮০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৫৯০ কোটি ৯ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং ২৫ লাখ নতুন গ্রাহককে সংযোগ প্রদান করা হবে। এ প্রকল্পটিতে এআইআইবি ব্যাংক ঋণ দেবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো— ১ হাজার ২২৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্প, ৭৫০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প (ইসিআরআরপি),(বাপাউবো) প্রকল্প, ৭৭ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প (ইসিআরআরপি:ডি১ ডিডিএম), ৪১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প (২য় পর্যায়),

এছাড়াও ১২৫ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে রংপুর জেলার গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডান ভাঙ্গন থেকে রক্ষা প্রকল্প এবং ১৪৯ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বিসিএস ইকনমিক একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ