জাতীয়

স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে ধুমপানমুক্ত ঘোষণা

ধুমপানমুক্ত ঘোষণা
ধুমপানমুক্ত ঘোষণা

দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক আর স্বাস্থ্যসেবা কেন্দ্রকে ধুমপানমুক্ত ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী কিংবা কেউ যদি ওইসব স্থানে ধূমপান করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় তিনি এ ঘোষণা দেন।

তামাক নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী দেশের সকল মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করেন।

তামাক চাষ বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের কথাও জানান তিনি।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে এরআগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘সোসাইটি ফর অ্যান্টি অ্যাডিকশেন মুভমেন্ট’ ক্যাম্পাসে র্যা লির আয়োজন করে।

আর বিকেলে মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস ‘তামাকমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সেখানেও তামাক ব্যবহারের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তামাককে না বলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়।

এছাড়াও সারাদেশের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ