জাতীয়

বিএনপির পক্ষ থেকে গরীব-দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ

খাবার বিতরণ
খাবার বিতরণ

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো গরীব-দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় দলের নেতারা অভিযোগ করেন, সরকার সিন্ডিকেট করে রমজানের আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। খালেদা জিয়াকে জেলে নেয়া এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র কখনো সফল হবে না বলেও হুঁশিয়ার করে দেন বিএনপি নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলের বিএনপিনেত্রী খালেদা জিয়া।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৩ দিনের এ কর্মসূচির ২য় দিনের শুরুতে খিলগাঁও এলাকায় খাবার বিতরণ করেন তিনি।

এ কর্মসূচি পালনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে দলটির নেতারা অভিযোগ করেন, সারাদেশে গুম-খুন চলছে.ষড়যন্ত্র হচ্ছে মামলায় জড়িয়ে বিএনপি নেত্রীকে রাজনীতির বাইরে রাখার।

রমজানের আগেই নিত্যপণ্যের মূল্য বেড়ে যাওয়ার জন্য সরকারকে দোষারোপ করেন তারা। অভিযোগ করেন, সিন্ডিকেট করে লুটপাটের অর্থনীতি কায়েম করেছে সরকার।

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতারা।

খিলগাঁও ছাড়াও মাদারটেক, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, ধোলাইপাড়, জুরাইন, শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করেন খালেদা জিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ