জাতীয়

ভৌগলিক তথ্য উপাত্ত কাঠামো গঠনে কাজ করছে সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রাচ্য আর পাশ্চাত্যের সেতুবন্ধ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীতে একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ জরিপ অধিদপ্তরের জাতীয় তথ্য অবকাঠামো বিষয়ক সেমিনার ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জেগে ওঠা নদীচর কিভাবে ব্যবহার উপযোগী করা যায় জিরপের মাধ্যমে সে উপায় বের করতে হবে। আর এসব তথ্য-উপাত্ত যেন কেউ অপব্যবহার না করতে পারে সেজন্য আইন ও নীতিমালা করা হবে।

তিনি আরো বলেন, সার্বিকভাবে বাংলাদেশকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে এনএসডিআই'র গুরুত্ব রয়েছে। ডিজিটাল ম্যাপিংয়ে সকল তথ্য কেন্দ্রীয়ভাবে জানা যাবে।

আর ফসলী জমি সংরক্ষণ করে পরিকল্পিতভাবে শিল্প ও জনবসতি গড়ে তোলারও কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং সেন্টারের উদ্বোধন করেন। সারাদেশে এ ডিজিটাল মানচিত্র তৈরির কাজও করছে জরিপ অধিদপ্তর।

এদিকে, উন্নয়ন পরিকল্পনাগ্রহণের জন্য পৃথিবীর ৫০টিরও বেশি দেশে রয়েছে জাতীয়ভিত্তিক স্থানিক তথ্য-উপাত্ত অবকাঠামো। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে এরকম কাজ হলেও এখন জাতীয়ভাবে এটি গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের উদ্যোগে তৈরি হবে এই জাতীয় স্থানিক তথ্য-উপাত্ত অবকাঠামো বা এনএসডিআই। এর মাধ্যমে সকল ভূ-স্থানিক তথ্য-উপাত্ত একটি পোর্টালে সংরক্ষিত থাকবে। চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান এবং গবেষণার কাজেও তা ব্যবহার করা যাবে।

এনএসডিআই গঠন বিষয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সেমিনার। জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (জাইকা) এতে সহযোগিতা করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ