দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ (বুধবার)। বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনেই কাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।
এরইমধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন এবারের বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে উন্নয়ন ব্যয় ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা ধরা হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৭.২%।
এবার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে থাকছে সর্বাধিক বরাদ্দ। বাজেট অধিবেশনে এবার নতুন করে ৭ মিনিটের একটি ভিডিও চিত্র দেখানো হবে। যাতে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরা হবে।
এবারই প্রথম অধিকতর গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকার একটি স্বতন্ত্র বাজেট জুড়ে দেয়া হবে মূল বাজেটের সঙ্গে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: