দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৩ দিনের এ কর্মসূচির শেষ দিন বুধবার মহাখালী কমিউনিটি সেন্টার থেকে খাবার বিতরণ করেন তিনি।
এরপর খালেদা জিয়া যান নাবিস্কো, এফডিসি গেট, কাওরান বাজার, মিরপুরে। সেখানেও গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। এছাড়াও খিলক্ষেত, দক্ষিনখান, বাড্ডা ও রামপুরা এলাকায়ও যাবেন বিএনপি চেয়ারপারসন।
দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর অন্যান্য কর্মসূচির পাশাপাশি দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: