স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করে দুটি বিভাগ করা হয়েছে। একটি জননিরাপত্তা বিভাগ এবং অন্যটি সুরক্ষা সেবা বিভাগ।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ভাগসংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভাগ দুটিতে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভাগ ভাগ করার পাশাপাশি এটা অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: