জাতীয়

বিজিবিতে যোগ দিচ্ছেন ৯৭ নারী সদস্য

বিজিবি
বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আগামী ৫ জুন প্রথমবারের মতো ৯৭ জন নারী সদস্য যোগ দিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদসম্মেলনে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

আজিজ আহমেদ বলেন, প্রাথমিক পর্যায়ে যেসব এলাকায় নারীরা চোরাচালানে যুক্ত হয়, সেসব এলাকায় ১৫ জন করে এসব নারী সদস্যকে নিয়োগ দেয়া হবে। এছাড়া বিজিবির ৫টি হাসপাতালে তাদের নিয়োগ দেয়া হবে।

শিগগিরই পিলখানায়ও নারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখতে পাওয়া যাবে জানিয়ে বিজিবির মহাপরিচালক আরও বলেন, ইতোমধ্যে আরও ১০০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। জুলাই থেকে তাদের প্রশিক্ষণ শুরু হবে।

প্রথম দফায় ১০০ জন নারী সদস্যকে নিয়োগ দেয়া হলেও তাদের মধ্যে ৩ জন প্রশিক্ষণ শেষ করতে পারেননি বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ