২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন হয়।
দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট উপলক্ষে সংসদের দ্বিতীয় তলায় দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার বিশেষ এ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটার পর।
বিকেল সাড়ে ৩টায় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুমোদিত এ বাজেট পেশ করবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: