পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা দিয়েই নার্স নিয়োগ দেয়া হবে— আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির রাজনীতি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার দুপুরে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
নাসিম বলেন, তবে যেসব নার্স পিএসপির নির্ধারিত পরীক্ষা বর্জন করেছে তাদের আগামী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সকল সার্কুলারের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকছে।
রাজনৈতিক নেতারা নার্সদের আন্দোলন নিয়ে যে রাজনীতি করছেন তা সফল হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: