জাতীয়

সৌদি আরবে শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা

শেখ হাসিনাকে সংবর্ধনা
শেখ হাসিনাকে সংবর্ধনা

সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ তাকে আভ্যর্থনা জানান। এরপর সেনাবাহিনীর একটি চৌকষ দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।

পরে ক্রাউন প্রিন্স নায়েফ প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে ফয়সাল রয়্যাল প্যালেসে নৈশভোজে নিয়ে যান।

হারাম শরীফে পরিবারের সদস্য ও সফর সঙ্গীদের নিয়ে মধ্যরাতের পর কাবাঘর তাওয়াফ শুরু করেন। তাওয়াফ শেষে হারাম শরীফে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফা-মারওয়া প্রদক্ষিণ করেন। মক্কায় তিনি ফজরের নামাজ আদায় করেন। ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী মক্কা গেস্ট প্যালেসে অবস্থান করছেন।

শনিবার বিকেলে জেদ্দা থেকেই তিনি রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রোববার জেদ্দার আল আন্দালুসে আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ