জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ করতে সৌদির ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যে অংশীদার হতে সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার ‘জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বাংলাদেশে জাহাজ, টেক্সটাইল, চামড়া, পাট, সিরামিক, ঔষধ শিল্প, কৃষি খাতে বিনিয়োগ করতে সৌদি ব্যাবসায়ীদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানির সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর। সেখানে নারীর ক্ষমতায়ন, এনজিও সেক্টর ও ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্য অন্য মুসলিম দেশগুলোতে কার্যকর করতে বাংলাদেশের সহযোগিতা চান ওআইসির মহাসচিব।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠালে এসব ক্ষেত্রে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

জেদ্দা কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী ইসলামিক উন্নয়ন ব্যাংক-আইডিবি'র ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ তিকতিকের সঙ্গেও বৈঠক করেছেন। এসময় প্রধানমন্ত্রী আইডিবি ঋণের সুদের হার কমানোর আহ্বান জানান।

সাক্ষাতে বাংলাদেশে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করার আগ্রহ প্রকাশ করেন আইডিবি প্রধান। শনিবার প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির ধর্মমন্ত্রীর সঙ্গেও।

এছাড়া ওইদিনই জেদ্দা কনফারেন্স প্যালেস থেকে রিয়াদে বাংলাদেশের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ও বাংলাদেশ হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

আজ প্রধানমন্ত্রীর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ