সন্ত্রাসীদের কোন সীমান্ত নেই, তারা যেকোন সময় যেকোন দেশে প্রবেশ করতে পারে তাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে- বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।
রোববার সকালে রাজধানীতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ সরকারকে আরো সোচ্চার হতে হবে—উল্লেখ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওয়ায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: