জাতীয়

রাস্তাঘাট নির্মাণ কাজ ঈদের ১০ দিন আগে বন্ধ

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

নগরবাসীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঈদের ১০ দিন আগে থেকে নগর এলাকায় রাস্তাঘাটে নির্মাণ কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রোববার সচিবালয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি মেয়রসহ সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী রাস্তায় না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

রমজানে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করতে না পারলে ওয়াসাকে প্রয়োজনে বাড়ি বাড়ি পানি পৌঁছে দেয়ার নির্দেশ দেন খন্দকার মোশাররফ।

গ্রাহকদের সমস্যা জানাতে ওয়াসাকে ২৪ ঘণ্টার একটি নিয়ন্ত্রণ কেন্দ্র খোলারও নির্দেশ দেন তিনি।

এছাড়া রোজায় পানির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। আর বাজার তদারকি ও ভেজাল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মেয়রদের তদারকির নির্দেশ দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ