ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে যে বরাদ্দ রাখা হয়েছে তা অপ্রতুল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে জাসদের প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কৃষিখাতে ভর্তুকি ও বরাদ্দ বৃদ্ধি না দেয়ারও সমালোচনা করেন তিনি।
অবিলম্বে একটি টাস্কফোর্স গঠন করে আরো অধিক সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় আনার আহবান জানান জাসদ সভাপতি। সেইসঙ্গে অবিলম্বে পল্লী রেশনিং চালুর বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা রাখারও আহবান জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: