চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ও নাটোরে খ্রিস্টান ব্যবসায়ি সুনীল গোমেজ হত্যার ঘটনায় শোকাহত ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট।
সোমবার গণমাধ্যমে শোক প্রকাশ করে এক বিবৃতি পাঠান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আরো দুই নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশিদের মতো তিনিও শোকাহত।
নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী ও মুদী ব্যবসায়ী দুইজনই বৈশ্বিক হুমকি চরমপন্থিদের সহিংসতার শিকার। এসব সহিংসতা সবাইকে একসঙ্গে মোকাবেলার কথাও বিবৃতিতে উল্লেখ করেন মার্সা।
এছাড়া নিহত দুইজনের পরিবারের জন্য প্রার্থনা করছেন বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: