জাতীয়

বাংলাদেশ থেকে ৫ লাখ জনশক্তি নেবে সৌদি

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকসহ বাংলাদেশ থেকে আরও ৫ লাখ জনশক্তি নেয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

সোমবার রাতে জেদ্দা কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান দেশটির শ্রমমন্ত্রী মোফারেজ আল-হকুবানি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি মন্ত্রী বলেছেন, তার দেশ বাংলাদেশ থেকে আরও ৫ লাখ জনশক্তি নিতে চায়। শ্রমিকের পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক নেয়াও তাদের লক্ষ্য।

এদিকে, প্রধানমন্ত্রী স্থানীয় সময় সোমবার সকালে জেদ্দা থেকে মদিনা পৌঁছেছেন। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

কাল স্থানীয় সময় সকালে মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ