জাতীয়

হজ করবেন ১ লাখ ১,৭৫৮ জন, ফ্লাইট শুরু ৪ আগস্ট

আন্তঃমন্ত্রণালয় সভা
আন্তঃমন্ত্রণালয় সভা

চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজ করতে পারবেন— বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সচিবালয়ে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এ হজযাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০% করে পরিবহন করবে।

তিনি আরো বলেন, হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট আগামী ৪ আগস্ট শুরু হচ্ছে আর হজে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৫ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ অক্টোবর।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলেও জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

এ সময় ধর্মমন্ত্রী মতিউর রহমানও উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ