রোজায় নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়েনি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য আব্দুল মুনিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রমজানে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা তৈরি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কিছু পণ্য আমদানির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের উঠা-নামার প্রভাব দেশীয় বাজারেও পড়ে।
পণ্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে- এ কথা ঠিক নয় উল্লেখ করে তিনি আরো বলেন, নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনুকূলে থাকবে বলে ব্যবসায়ীরা তাকে আশ্বস্ত করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: