জাতীয়

গুপ্তহত্যাকারীদের বিচার হবেই, সংসদে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে গুপ্তহত্যা চালিয়ে কেউ পার পাবে না— তাদের বিচার হবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের (এমপি) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনার নিন্দা জানিয়ে শেখ হাসিনা সতর্ক করে বলেন, যারা পরিবারের ক্ষতি করছে, তাদের হিসাব পাই পাই করে নেয়া হবে। হত্যাকারী ঠিকই ধরা পড়বে।

যারা সন্ত্রাস ও গুপ্ত হত্যায় জড়িয়ে পড়ছে তাদের বিরত করতে পরিবারগুলোকে উদ্যোগী হওয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে এ সাংসদেরই আরেক সম্পূরক প্রশ্নের জবাব তিনি বলেন, প্রতিটি হত্যাকান্ডেরই ধরণ একই।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারর করে বিচারের আওতায় আনার ব্যাপারে সরকার আপষহীন বলে জানালেন শেখ হাসিনা।

এর আগে সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ১/১১ র সময় তাঁর আপষহীন মনোভাব এবং দলের তৃণমূল নেতাদের ত্যাগ ও চেষ্টায় দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

১/১১'র পরে, গণতান্ত্রিক সরকারের হাত ধরে দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ