জাতীয়

গুপ্তহত্যায় দুটি রাজনৈতিক দল যুক্ত: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে গুপ্তহত্যা ও জঙ্গি সংশ্লিষ্টতার সঙ্গে দুটি রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা এ বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা খুনীদের বাঁচাতে চায়।

বুধবার দুপুরে গণভবনে বুলগেরিয়া, জাপান আর সৌদি আরব সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই নীল নকশা করে সাম্প্রতিক সময়ে টার্গেট কিলিং করা হচ্ছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা আরো বলেন, সরকার বসে নেই— তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর বিরুদ্ধে প্রয়োজন জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ।

সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের সর্বত্র বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

প্রশ্নোত্তর পর্বে উঠে আসে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।

বিএনপি-জামাতের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, দুটি দলের সঙ্গে এসব হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে। যারা এদেরকে রক্ষা করতে চান তারাই এর মধ্যে রাজনীতির উদ্দেশ্য খোঁজেন।

সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে বিএনপি নেতারা জড়িত— উল্লেখ করে তিনি আরো বলেন, সব তথ্য সরকারের কাছে রয়েছে।

সৌদি আরবের সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর সাফ কথা, জঙ্গি দমনে যে কোন উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ