জাতীয়

সংসদে বাজেট আলোচনা

বাজেট বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা অর্থমন্ত্রণালয়

সংসদে বাজেট আলোচনা
সংসদে বাজেট আলোচনা
খোদ অর্থমন্ত্রণালয়ে সুশাসনের অভাবই বাজেট বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা— বলে জানিয়েছেন সংসদ সদস্য ইসরাফিল আলম। বুধবার সংসদে বাজেট আলোচনায় তিনি এ অভিযোগ করেন। ইসরাফিল আলম বলেন, সুশাসনের অভাবে ব্যাংকিং খাত এখন নড়বড়ে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এদিকে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে, নিরীক্ষা বিভাগকে আরো শক্তিশালী করার দাবি জানিয়েছেন সাংসদ আলী আশরাফ। বাজেট আলোচনায় আরো বলা হয়, হলমার্ক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং সবশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের আর্থিক ব্যবস্থাকে নড়বড়ে করে দিয়েছে। এসবের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নেয়া হচ্ছে না। এতে করে, প্রকৃত উদ্যোক্তারাও ব্যাংক থেকে কোনো ঋণ পাচ্ছে না। এ সময় খেলাপী ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর প্রতি আহবান জানান তারা। এর পাশাপাশি প্রতিটি খাতের আয় ব্যয়ের সচ্ছতা নিশ্চিত করতে, অডিট বিভাগকে ঢেলে সাজনোর পরামর্শও দেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ